০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া-৭ আসনে মোরশেদ মিল্টনের ঐতিহাসিক বিজয়: সৈয়দ আহম্মদ কলেজের অভিনন্দন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:২১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, গাবতলী (বগুড়া): বগুড়া-৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব মোরশেদ মিল্টন ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে নব-নির্বাচিত সংসদ সদস্য হওয়ায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ আহম্মদ কলেজ।
গাবতলীর কৃতী সন্তান হিসেবে মোরশেদ মিল্টনের এই গৌরবময় অর্জনে কলেজ পরিবারের পক্ষ থেকে আনন্দ প্রকাশ করেছেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ মো: সাইদুজ্জামান।
অধ্যক্ষ মো: সাইদুজ্জামান বলেন, “মোরশেদ মিল্টনের এই বিজয় গাবতলী ও শাজাহানপুরবাসীর প্রত্যাশার প্রতিফলন। তার এই অর্জন আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, তার সুযোগ্য নেতৃত্ব, সততা ও জনকল্যাণমুখী পদক্ষেপের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”
সৈয়দ আহম্মদ কলেজ পরিবারের প্রত্যাশা, নব-নির্বাচিত সংসদ সদস্য শিক্ষা বিস্তারে ও এলাকার অবকাঠামোগত উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।
বগুড়া-৭ আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে তার কার্যকর ভূমিকা। উন্নয়ন ও মানবকল্যাণের মাধ্যমে এই আসনটিকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া।সাধারণ মানুষের অধিকার রক্ষায় বলিষ্ঠ কণ্ঠস্বর হওয়া।
অধ্যক্ষ মো: সাইদুজ্জামান নব-নির্বাচিত সংসদ সদস্য জনাব মোরশেদ মিল্টনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে সৈয়দ আহম্মদ কলেজের উন্নয়নেও তিনি আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখবেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

বগুড়া-৭ আসনে মোরশেদ মিল্টনের ঐতিহাসিক বিজয়: সৈয়দ আহম্মদ কলেজের অভিনন্দন

প্রকাশিত: ০৩:২১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬