০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:৪১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

বিকাশ স্বর্ণকার,সোনাতলাঃবগুড়ার সোনাতলায় দিনব্যাপী বিনামূল্যের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের থানার মোড়ে অবস্থিত সোনাতলা জেনারেল হাসপাতালের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।১০ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে চোখের নানা সমস্যায় ভোগা তিন শতাধিক মানুষ ক্যাম্পে উপস্থিত হন। সিরিয়াল অনুযায়ী নিবন্ধনের মাধ্যমে তারা চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেন। সোনাতলা জেনারেল হাসপাতাল ও গ্রামীণ চক্ষু হাসপাতালের টিম সূত্রে জানা যায়,ক্যাম্পে প্রায় শতাধিক রোগী নিবন্ধন করেন।রোগীদের চোখ পরীক্ষা শেষে প্রয়োজনীয় ঔষুধ ও চশমা বিনামূল্যে বিতরণ করা হয়। মেডিকেল অফিসার ও চক্ষু চিকিৎসক আশরাফ হোসেন জানান,রোগীদের চোখের প্রাথমিক চিকিৎসা, পাওয়ার পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। যেসব রোগীর চোখে ছানি পড়ে দৃষ্টিতে সমস্যা দেখা দিয়েছে,তাদের বগুড়ার বেতগাড়ী গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।সোনাতলা জেনারেল হাসপাতালের পরিচালক চিকিৎসক শহিদুল ইসলাম বলেন, এলাকার অসহায় ও দুঃখী মানুষের চিকিৎসাসেবায় তিনি নিয়মিত নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি আরও বলেন, গরিব মানুষের স্বল্প খরচে চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে।
চিকিৎসা নিতে আসা মরিয়ম বেগম,ইসমাইল হোসেন ও কেরামত আলী জানান,তারা আগেও এই হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসা নিয়েছেন। আরেক রোগী রফিকুল ইসলাম বলেন,বিভিন্ন ক্লিনিক ঘুরে এখানে এসে চিকিৎসক শহিদুল ইসলামের সহযোগিতায় সামান্য খরচে সুস্থ হয়েছেন।ক্যাম্পে উপস্থিত ছিলেন অপ্টোমেট্রিস্ট রুমানা উম্মে তামিম,নেত্রনালী ও চোখের প্রেসার পরীক্ষক রহিমা খাতুনসহ মেডিকেল টিমের অন্যান্য সদস্যরা

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

সোনাতলায় দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬