
মুহাম্মাদ আবু মুসাঃ জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন ১৪অক্টোবর/সোমবার রাত সাড়ে ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিন দিন আগে তিনি অসুস্থ বোধ করলে তাকে ঢাকাস্থ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সাংবাদিকসহ অনেক মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মঙ্গলবার বাদ জোহর ঢাকাস্থ মুগদা ঝিলপাড় জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কমলাপুর ও মুগদা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এতে শরিক হয়েছিলেন বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও নানা পেশার মানুষ। তার মৃত্যকালে বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই নাতনী ও এক নাতীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক নেতা আলতাফ হোসেন জাতীয় দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন মিডিয়াতে কাজ করেছেন। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মানুষ হলেও ছোটবেলা থেকেই ঢাকায় পরিবার নিয়ে মুগদা এলাকায় বসবাস করেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে রুহের কামনা করে ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন মহল থেকে বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে দেশ-বিদেশের অনেক সাংবাদিকের শিক্ষক ছিলেন আলতাফ হোসেন। তার শূন্যতা কোনদিন পূরণ হবার নয়।

প্রতিবেদক 




















