
অনলাইন ডেস্কঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়েছে।
১২মে সোমবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
এর আগে বিকেল সাড়ে চারটার দিকে সিইসি এএমএম নাসির উদ্দীনের নেতৃত্বে বৈঠকে বসে কমিশন। বৈঠকে সিইসিসহ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, আব্দুর রহমানেল মাছউদ, সিনিয়র সচিব আখতার আহমেদ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
একই দিন বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সরকার কর্তৃক কোন দল নিষিদ্ধ ঘোষিত হলে তার নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী পুনরায় নিবন্ধন ফিরে পাওয়া না পর্যন্ত কোন ধরনের রাজনৈতিক সভা- সমাবেশ করতে পারবে না আওয়ামী লীগ। এই আদেশ বহাল থাকলে নির্বাচনে প্রার্থী মনোনয়নও দিতে পারবে না দলটি। ব্যালট পেপারেও আওয়ামী লীগের জন্য প্রতীক বরাদ্দ হবে না। অর্থাৎ বঞ্চিত হবে নির্বাচন করার সুযোগ থেকে।

প্রতিবেদক 




















