০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সোনাতলায় শিহিপুর বটতলা বন্ধু সমাজ উন্নয়ন সংঘের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর বটতলা এলাকার তরুণ ও যুবকদের আয়োজনে অনুষ্ঠিত হলো বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যকার এক উত্তেজনাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ। মঙ্গলবার সুখানপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ম্যাচটি এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে দেয়।
‘বন্ধু সমাজ উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান আকর্ষণ ছিল বিবাহিত ও অবিবাহিত দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। খেলার শুরু থেকেই উভয় দল তাদের চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে রাখে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হওয়া এই ম্যাচে শেষ পর্যন্ত অবিবাহিত দল জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বিবাহিত দল রানার্স আপ হয়।
খেলাটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পল্লী চিকিৎসক মিল্টন, রফিকুল ইসলাম লাজু, রেজাউল করিম, সুজন, হেলাল, অপু, সাংবাদিক রনি, বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে বলেন, এলাকার যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এমন ইতিবাচক কার্যক্রম আরও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু

সোনাতলায় শিহিপুর বটতলা বন্ধু সমাজ উন্নয়ন সংঘের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬