০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সুখান পুকুর ইউনিয়নে পন্যগ্রাফী নিয়ন্ত্রণ আইনের মামলায় গাবতলীতে নারী ইউপি সদস্য গ্রেফতার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৫:২২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে

সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে পন্যগ্রাফী নিয়ন্ত্রণ আইনের এক মামলায় মোছাঃ ববিতা আকতার (৩৮) নামের এক নারী ইউপি সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত ববিতা আকতার উপজেলার সুখানপুকুর ইউনিয়নের কুরিরপাড়া গ্রামের পিন্টু মিয়ার স্ত্রী এবং সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

জানা গেছে, গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের নিজকাঁকড়া গ্রামের মিরা প্রামানিকের ছেলে এমদাদুল হক (৪৫) কে গত ২২মার্চ সন্ধ্যারাতে ইউপি সদস্য ববিতা আকতার সুকৌশলে ভুট্টাক্ষেতে ডেকে নিয়ে তার দলবল নিয়ে জোরপূর্বক উলঙ্গ করে ছবি তোলে। এরপর ওই ইউপি সদস্য ব্লাকমেইল করে এমদাদুলের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগী এমদাদুল হক বাদী হয়ে ইউপি সদস্য ববিতা আকতারকে প্রধান করে ১০জনের নাম উল্লেখ করে এবং ৮/১০জনকে অজ্ঞাত বলে গত ১লা এপ্রিলে পন্যগ্রাফী নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেন-যার মামলা নং ২। এরই প্রেক্ষিতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা থানার তদন্ত ওসি আব্দুস শুকুর সঙ্গীয় ফোর্সসহ গত ১৪এপ্রিল বিকেলে ইউপি সদস্য ববিতা আকতারসহ তার সহযোগী একই ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের বুলু প্রাং এর ছেলে মেহেদী হাসান (২৮)কে তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।
এ ব্যাপারে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, জোরপূর্বক আপত্তিকর ভিডিও করা ও চাঁদাবাজির ঘটনায় পন্যগ্রাফী নিয়ন্ত্রণ আইনের মামলায় ইউপি সদস্য ববিতা ও তার সহযোগী এজাহার নামীয় মেহেদী হাসানকে গ্রেফতার করে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

সুখান পুকুর ইউনিয়নে পন্যগ্রাফী নিয়ন্ত্রণ আইনের মামলায় গাবতলীতে নারী ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৫:২২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪