০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার-পরিবারের দাবি হত্যা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৬:১৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে বিয়ের এক বছরের মাথায় সাজু আকতার (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ জুন) সকালে উপজেলার কাঞ্চননগর ইউপির ৩নং ওয়ার্ডের হলি পাড়া থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

সাজু ওই এলাকার নেজাম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী। নিহত গৃহবধূ একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকার সুলতান আহমেদের একমাত্র কন্যা।

নিহত গৃহবধূর পিতা সুলতান আহমেদ অভিযোগ করে বলেন, তার মেয়েকে স্বামী নেজামসহ শ্বশুরবাড়ির লোকজন শারীরিক নির্যাতন করে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। হত্যার বিষয় পুলিশের কাছে সঠিক বিচার দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত স্বামী নেজাম উদ্দিন বলেন, শ্বশুরবাড়ির লোকজন যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা। আমার স্ত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় আমার ভাইয়ের বউয়ের সঙ্গে আমার স্ত্রীর ঝগড়া হয়েছে। এদিন রাত ২টার দিকে ঘুমাতে যায়। সকালে উঠে দেখি আমার স্ত্রী রান্না ঘরের পাশের রুমে ঘরের ছাদ বিমের সঙ্গে ঝুলে আছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলের ৬টি সিলিং ফ্যান চুরি 

শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার-পরিবারের দাবি হত্যা

প্রকাশিত: ০৬:১৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫