
আবুল কালাম আজাদ বাবুঃ ২১জুন শনিবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সংক্রান্ত এক মত বিনিময় সভা অত্র বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান ও উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) ইব্রাহিম হোসেন, সিনিয়র সিষ্টেম এনালিষ্ট মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) সেলিনা পারভীন, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) জহিরুল হক, সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান প্রমুখ। এসময় রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮ জেলার ২০৭ কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 




















