১১:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হলেন অধ্যাপক রফিকুল

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:৫৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার কৃতি সন্তান অধ্যাপক রফিকুল ইসলাম। ৩০সেপ্টেম্বর/২৬ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক-১ শাখা এর উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারী করা হয়। যার স্বারক নং ৫৩.০০.০০০০.০০০.৩১১.১১.০০০৯.১৭.৬৭৮/১(৭), তাং ৩০-০৯-২০২৬। যোগদানের তারিখ হতে তিন বছরের জন্য তাকে ওই ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এর অনুলিপি দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি)সহ বিভিন্ন দপ্তরে। তিনি (নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির বর্তমান সভাপতি। তিনি বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের মৃত রইছ উদ্দিন তালুকদারের ছেলে হলেও বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহন করার পর রাজশাহীতেই বসবাস করেন বলে জানা গেছে। অপর দিকে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ ছাড়াও বিভিন্ন মহল থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হলেন অধ্যাপক রফিকুল

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হলেন অধ্যাপক রফিকুল

প্রকাশিত: ০৪:৫৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬