
মুহাম্মাদ আবু মুসাঃ বুধবার রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রাজশাহী বিভাগের জোনাল ও শাখা ব্যবস্থাপকদের সাথে মতবিনিময় ও পারফরমেন্স মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রাকাব রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম, প্রধান কার্যালয়ের নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন ও রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মোঃ বাবর আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ, এসইসিপি-এর প্রকল্প পরিচালক, রাজশাহী বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, রাজশাহী বিভাগের ৯টি জোনের জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তা, ঢাকা কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক এবং রাকাব স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী’র সহকারী মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে অনুষ্ঠানে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে ব্যাংকের সেবা প্রদান বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের অফিসিয়াল ফেসবুকে অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে প্রচার করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রাকাব, রাজশাহী শাখার ব্যবস্থাপক (সহকারী মহাব্যবস্থাপক) মোহাম্মদ ইকবাল হোসেন ও বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ইফফাত জাহান ইভা।

প্রতিবেদক 




















