১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিভিন্ন বৈষম্য দূরীকরণের দাবীতে  গাবতলীতে শিক্ষকদের মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

আতাউর রহমানঃ বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে বগুড়ার গাবতলীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করেন উপজেলা বেসরকারি মাধ্যমিক (স্কুল ও মাদ্রাসা) শিক্ষা পরিবার। উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রেজাউল বারীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মজনু, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম পান্না মিয়া, দপ্তর সম্পাদক সুজা, সহকারি প্রধান শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি মোরশেদ খাজা, অধ্যক্ষ জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক কাজী আনোয়ারুল হক টিটু, রেজাউল হক, আ: রহমান প্রমুখ।  মানববন্ধন শেষে ইউএনও নুসরাত জাহান বন্যার নিকট স্মারকলিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবির চাল বিতরণ

বিভিন্ন বৈষম্য দূরীকরণের দাবীতে  গাবতলীতে শিক্ষকদের মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ০২:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪