০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বিএসটিআই লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় বিএসটিআই’র সিএম লাইসেন্স (মান সনদ) ছাড়াই ইট উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে দুই ইটভাটার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার (১৮ জুন) বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উদ্যোগে “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮”-এর ২১ ধারায় সংশ্লিষ্ট কর্মকর্তা বাদী হয়ে বগুড়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন।
মামলার আওতাভুক্ত ইটভাটাগুলো হলো— মেসার্স আসল ব্রিকস (ব্র্যান্ড- ASOL), যার ঠিকানা ধুনট উপজেলার কুড়িগাতি, মথুরাপুর এবং মেসার্স জুয়েল কাইয়ুম ব্রিকস (ব্র্যান্ড- JKB), যার ঠিকানা সোনামুখী রোড, বেলকুচি রোড, ধুনট।
বিএসটিআই সূত্র জানায়, ক্লে-ব্রিকসের অনুকূলে বাধ্যতামূলক সিএম লাইসেন্স বা মান সনদ না থাকা সত্ত্বেও ইটভাটা দুটি পরিচালিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মো. জহুরুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জনস্বার্থে মানহীন ও লাইসেন্সবিহীন পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে বিএসটিআই’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু

বিএসটিআই লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০১:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬