
খবর বিজ্ঞপ্তিঃ ৩০শে মে২৫ শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে দুঃস্থদের মাঝে স্বাস্থ্য সেবা ও ফ্রি চিকিৎসা ক্যাম্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক এমপি ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন, ড্যাব রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, বিএমএ বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক আজফারুল হাবীব রোজ, ডাঃ মনোয়রুল কাদির বিটু, ডাঃ ওয়াদুদুল হক, ডাঃ ইউনুস আলী, ডাঃ আনিসুর রহমান, ডাঃ মইনুল হাসান রাব্বী, ডাঃ রোকনুজ্জামান, ডাঃ আব্দুল আলিম, ডাঃ মোঃ রোমান, ডাঃ মোঃ ওয়াহেদ, ডাঃ মোঃ নাজমুল হক, বগুড়া জেলা যুবদলের সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলী হাসান, বিএনপি এবং অঙ্গদলের মধ্যে নশিপুর ইউপির চেয়ারম্যান রাজ্জাকুল আমিন রোকন তালুকদার, মাহফুজার রহমান ফারুক, জহুরুল হক সজল, আরিফুর রহমান মজনু, জাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, টুটুল তালুকদার, আতাউর রহমান, রোকেয়া তালুকদার, আব্দুল হান্নান, আঞ্জু মন্ডল, জাঙ্গীর আলম পোটল, ইউনুছ আলী গেদা, রফিকুল ইসলাম নান্টু, রেজাউল করিম রেজা, আপেল মাহমুদ, জিন্নাত আলী, আল আমিন, মাসুদ রানা, মিনাজুল ইসলাম, শাহাদত হোসেন মিঠু সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ। শেষে দেশ ও জাতি এবং জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এর পূর্বে বাগবাড়ী জিয়াবাড়ী জামে মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে।

প্রতিবেদক 




















