
স্টাফ রিপোর্টারঃ গবগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ বালু উত্তোলন বন্ধে সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের চায়না বাঁধ এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১লা জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন, পরিবেশের ক্ষতি এবং জনস্বার্থ বিঘ্নিত হওয়ায় এ ধরনের অভিযানে কোনো ছাড় দেওয়া হবে না। অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।জেলা প্রশাসন, বগুড়া জানিয়েছে, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে তাদের এ অভিযান চলমান থাকবে।

প্রতিবেদক 













