০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া শেরপুরের আঞ্চলিক ১১ কি.মি সড়কের প্রশস্তকরণ কাজের উদ্বোধন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে
আবু রায়হান রানা শেরপুর বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা-ভবানীপুর সড়কের ১১ কিলোমিটার রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি)অধীনে সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় শেরপুর জিসি-নিমগাছি জিসি ভায়া শেরুয়া বটতলা-ভবানীপুর ইউনিয়ন সড়কের(শেরপুর অংশ) উন্নয়ন কাজ। এতে প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৫৯ লক্ষ ২০ হাজার টাকা।
২৪ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায় এ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু।
এসময় আরডিআইআর ডবিউ এস পি প্রকল্প পরিচালক মো. আব্দুল বারেক মন্ডল, বগুড়া এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা প্রকৌশলী মো. লিয়াকত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওঃ আবুল কালাম আজাদ, ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বরেন্দ্র কন্সট্্রাকশন লিমিটেডের পরিচালক আসাদুজ্জামান লিটন, উপ-সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল হাসান প্রমুখ।
উল্লেখ্য এ রাস্তার সংস্কার কাজে পূর্বে ১২ ফুট কার্পেটিং থাকলেও এক্ষেত্রে সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজ বৃদ্ধি করে তা ১৮ ফুট কার্পেটিং করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যায়।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বগুড়া শেরপুরের আঞ্চলিক ১১ কি.মি সড়কের প্রশস্তকরণ কাজের উদ্বোধন

প্রকাশিত: ১২:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪