০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার শেরপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:০৭:২০ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

আবু রায়হান রানা শেরপুর বগুড়া প্রতিনিধিঃ স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। ৮ জুন দুপুর ১২ ঘটিকায় সহকারি কমিশনার ভূমির কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সহকারী কমিশনার ভূমি এস,এম রেজাউল করিমের সঞ্চালনায় এক আলোচনা ও জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমন জিহাদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শেরপুর থানা সেকেন্ড অফিসার ইনচার্জ জনাব রবিউল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা জনাব ওবায়দুল হক ও সীমাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু গৌর দাস রায় ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহবন্দগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ ,গাড়ীদহ ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা মোঃ তবিবর রহমান , খানপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ পিয়ার হোসেন পিয়ার মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম, বিশালপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ।উপস্থিত ছিলেন উলিপুর আমেরিয়া সমতুল্ল্যা ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই ।
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমন জিহাদি তার বক্তব্যে বলেন, পূর্বে এনালগ নামজারি প্রচলিত ছিল এতে জনগণের ভোগান্তি হতো কিন্তু এখন নামজারি করতে হয় অনলাইনে, আমরা জনগণের দুর্ভোগ কমাতে আটাশ কার্যদিবসের মধ্যে একটি নামজারি প্রস্তুত করে জনগণের হাতে তুলে দেই ।
সরকারের স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক স্লোগান কে মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং ভূমি সংক্রান্ত সকল জটিলতা দূর করে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন ভূমি সেবা দিতে আমার উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর ।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বগুড়ার শেরপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত

প্রকাশিত: ০৪:০৭:২০ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪