১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার শেরপুরে ইসলামী আন্দোলনে যোগ দিলেন উপজেলা বিএনপির দুই নেতা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৮:৪২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • ৩৬ বার পড়া হয়েছে
আবু রায়হান রানা শেরপুর বগুড়া প্রতিনিধিঃ ৭ এপ্রিল রোববার রাতে ইসলামী আন্দোলনের ওয়াজ মাহফিলে দলটিতে যোগদান করেন শেরপুর উপজেলা বিএনপি সদস্য শাহ আলম পান্না ও পৌর বিএনপির সহসভাপতি আবদুল আজিজ।
শেরপুর উপজেলা বিএনপি সদস্য ও কুসুম্বি ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান দলত্যাগ করেছেন। চার দশক ধরে বিএনপির রাজনীতি করার পর দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন পান্না। গতকাল রোববার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। তাঁর সঙ্গে শেরপুর পৌর বিএনপির সহসভাপতি আবদুল আজিজও যোগদান করেছেন।দুই বিএনপি নেতার যোগদানের সত্যতা নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শেরপুর উপজেলা কমিটির সহসভাপতি মো. ইমরান খান। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে ওই দুজন ইসলামী আন্দোলনে যোগদানের পর অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁদের হাতে দলীয় প্রতীক ‘হাতপাখা’ তুলে দিয়েছেন। এর আগে ওই দুজন তাঁদের দলীয় ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বগুড়ার শেরপুরে ইসলামী আন্দোলনে যোগ দিলেন উপজেলা বিএনপির দুই নেতা

প্রকাশিত: ০৮:৪২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪