০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার আদমদীঘিতে সড়ক দূর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৩৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে
শিমুল   হাসান,,  ( আদমদিঘী)  প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের উৎরাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাতেমা-তুজ-জোহরা কয়েক দিন আগে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  আজ সকাল সাড়ে আট ঘটিকার সময় মৃত্যু বরণ করেছেন। নিহত স্কুল শিক্ষিকা ফাতেমা-তুজ-জোহরা (৪৩)  আদমদীঘি উপজেলার পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার সহকারী শিক্ষক ও সদর ইউনিয়নের শিবপুর গ্রামের আব্দুল লতিফের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, এক মেয়ে,  দুই ছেলে, পিতা-মাতা, ভাই-বোন, শ্বশুর-শ্বাশুড়ি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল ঈদের কেনাকাটা করে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার সময় নওগাঁ-বগুড়া আঞ্চলিক  মহাসড়কের ইন্দইল বড়ো ব্রীজের নিকটে পিছন দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলসহ উভয়ে ছিটকে পরে যায়। স্থানীয়রা এসে তাদেরকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তারা উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে বলে। সেখানে অবস্থার অবনতি হলে তৎক্ষনাৎ ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে আট ঘটিকার সময় মৃত্যু বরণ করেন। আজ ১০ এপ্রিল বাদ আছর মরহুমার নামাজে জানাজা শেষে শিবপুর নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ফাতেমা-তুজ-জোহরার মৃত্যুতে উৎরাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এরশাদুল হক টুলু, সদস্যবৃন্দসহ ছাত্র-ছাত্রীবৃন্দ, আদমদীঘি পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, অধ্যক্ষ আব্দুস ছালাম তালুকদারসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীসহ ছাত্রীবৃন্দ শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বগুড়ার আদমদীঘিতে সড়ক দূর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু

প্রকাশিত: ০৩:৩৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪