০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ইয়াকুবিয়া স্কুল ও কলেজে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী পালন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ রবিবার বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। সকাল সাড়ে ৬টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। বেলা পৌনে ১১টায় অধ্যক্ষ মোঃ শাহাদৎ হোসেন এর সভাপতিত্বে প্রতিষ্ঠান মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করে শিক্ষার্থী মোছাঃ মেহেরুন নেসা মাইশা ও গিতা পাঠ করে মৌনীলতা রায়। অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস আলম, সহকারী শিক্ষক গৌরাঙ্গ দাস, সহকারী শিক্ষক মহসিন আলী, ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখে ওয়াসিকা জুহাইরা, জারিন তাসনিম, সামিয়া আক্তার, সুহাদ্দা হাসিন সূহা, উবায়দা হাসিন নূহা, নূরে মাহদী নবী ও রাইশা আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারী ও ছাত্রীবৃন্দ। উপস্থাপনায় ছিল মাধ্যমিক স্তরের ছাত্রী মোছাঃ নুসরাত জাহান অর্থী। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের ছাত্রীরা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ও সরকারি গণগ্রন্থাগারসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বগুড়ায় ইয়াকুবিয়া স্কুল ও কলেজে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: ০১:১৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪