০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পবিত্র রমজান মাস উপলক্ষে বগুড়ার শেরপুরে সুলভ মূল্যে ডিম, দুধ ও মাংস বিক্রির উদ্বোধন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

আবু রায়হান রানা শেরপুর বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে সুলভ মূল্যে ডিম, দুধ ও মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরারি হাসপাতাল এর আয়োজনে বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে সুলভ মূল্যে এসব পণ্যে বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছাঃ মোকরেমা আক্তার ও ভেটেনিনারি সার্জন ডা. মোছাঃ রেহানা খাতুন উপস্থিত ছিলেন।
উদ্বোধনে দিন রিকশা চালকসহ স্থানীয় দরিদ্র পরিবারের মাঝে এসব বিক্রি করা হয়।
এসময় সাড়ে ৮ টাকা পিচ ডিম ও সোনালী মুরগি ২৬০ টাকা কেজি দরে প্রত্যেকের নিকট ১০ পিস করে মুরগির ডিম ও একটি করে মুরগি বিক্রি করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, এই সুলভ মূল্যে বিক্রি কার্যক্রমে মুরগির ডিম প্রতিটি সাড়ে ৮ টাকা করে এবং সোনালি মুরগি ২৬০ টাকা কেজি এবং দুধ প্রতি লিটার ৬০ টাকা ও গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা করে বিক্রি অব্যাহত থাকবে । এছাড়াও সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময়ে আসছে ঈদুল ফিতর পর্যন্ত শহরের বিভিন্ন মহল্লায় ফেরি করে এসব বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

পবিত্র রমজান মাস উপলক্ষে বগুড়ার শেরপুরে সুলভ মূল্যে ডিম, দুধ ও মাংস বিক্রির উদ্বোধন

প্রকাশিত: ০২:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪