০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ডোমারে  ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ১৯ বার পড়া হয়েছে
ডোমার প্রতিনিধি ॥ মালবোঝাই ট্রাকের ধাক্কায় সেলিম আহমেদ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আজ সোমবার (৯ ডিসেমম্বর) বিকালে নীলফামারীর ডোমার উপজেলার শহরের পোষ্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত সেলিম উপজেলার পশ্চিম বোড়াগাড়ীর কাকতলী গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বাড়ি থেকে  সেলিম আহমেদ মোটরসাইকেল চালিয়ে ডোমার বাজারে আসছিলেন। এ সময় বিপরিত দিক দিয়ে আসা মালবোঝাই ট্রাকের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। পরে ফায়ার সার্ভিস এসে রাস্তা থেকে মরদেহ উদ্ধার করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলের ৬টি সিলিং ফ্যান চুরি 

ডোমারে  ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০৪:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪