০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীর সোন্দাবাড়ী মাদ্রাসা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করলেন এমপি ডাঃ নান্নু

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৩৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ৩ শত ১৬ বছরের ঐতিহ্যবাহী বগুড়া গাবতলীর সোন্দাবড়ী দারুল হাদিস রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নবনির্মিত কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু। ১৫ মার্চ শুক্রবার জুম্মার নামাজপূর্বে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মেচন ও ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা জমিয়তে আহলে হাদিস এর সাধারণ সম্পাদক মাওঃ আবু নাছর ইয়াহিয়া, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুস সালাম ভূলন, সাধারণ সম্পাদক রাকিবুর রহমান আপেল, সরদার আতিকুর রহমান তালুকদার, উপজেলা জমিয়তে আহলে হাদিস এর সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন মন্ডল, গাবতলী কেন্দ্রীয় মসজিদের সভাপতি আবু সাঈদ মাষ্টার, থানা পুলিশিং কমিটির সদস্য সচিব সাজেদুর রহমান মোহন, মাওঃ আমিমুল এহসান শামীম, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান টুকু, আব্দুল মান্নানসহ এলাকার শতশত ধর্মপ্রাণ মুসুল্লীবৃন্দ। জুম্মার নামাজ শেষে প্রধান অতিথি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু বক্তব্য রাখেন। তিনি মসজিদ নির্মাণে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। সেইসাথে ঐতিহ্যবাহী এই মাদ্রাসা ও এতিমখানা আরো এগিয়ে নিতে আবারও সহযোগিতার আহবান জানান। শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

গাবতলীর সোন্দাবাড়ী মাদ্রাসা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করলেন এমপি ডাঃ নান্নু

প্রকাশিত: ০৩:৩৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪