
সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ৮ই মে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ৩ মে শুক্রবার বগুড়া গাবতলীর নেপালতলী ইউনিয়নের সাবাসপুরে স্থানীয় ওয়ার্ড আ’লীগের আয়োজনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী (আনারস মার্কা) রফি নেওয়াজ খান রবিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফি নেওয়াজ খান রবিন। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, সদস্য এ্যাডঃ শফিকুল ইসলাম নাফরু, রুমানা আজিজ রিংকি, বগুড়া পৌর আ’লীগ নেতা এ্যাডোনিস তালুকদার বাবু, জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা, যুগ্ম সম্পাদক শাহিন কাদির জোয়ারদ্দার, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নুরেজ্জামান সিদ্দিকী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা তাতী লীগের সাধারণ সম্পাদক রাজন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পারভেজ, স্থানীয়দের মধ্যে সোহাগ, আইয়ুব প্রমুখ। এরআগে বিকেলে নেপালতলী বাজার, সরাতলী ঈস্বরপুর এবং পরে তিনি গাবতলীর জাতহলিদা, কদমতলীসহ বিভিন্নস্থানে নির্বাচনী জনসভা ও পথসভা করেন।

প্রতিবেদক 




















