০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে সংবাদ সম্মেলন করে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটনের বিরুদ্ধে থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ সংবাদ সম্মেলন করে প্রত্যাহার করে নিয়েছেন বাদী গোলাম রব্বানী। ১৩ জুন বৃহস্পতিবার গাবতলী প্রেসক্লাবে অভিযোগের বাদী গোলাম রব্বানী লিখিত বক্তব্যে বলেন, তিনি উপজেলার সোনারায় ইউনিয়নের বাঙ্গাবাড়ী গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনের আগে তুচ্ছ এক ঘটনায় অন্যের কুটচালের শিকার হয়ে  কৃষিবিদ অরুন কান্তি রায় সিটনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু এখন তিনি অরুন কান্তি রায় সিটনের আন্তরিক ব্যবহার পেয়ে অনুতপ্ত হয়ে দায়েরকৃত ওই অভিযোগ প্রত্যাহার করে নিলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিঠু মোল্লা, মাহফুজ আলম সোহেল, আ: গফুর বিপ্লব, রাব্বি হাসান হিরো, মশিউর রহমান মোমিন প্রমুখ।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

গাবতলীতে সংবাদ সম্মেলন করে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার

প্রকাশিত: ০৩:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪