
আতাউর রহমানঃ বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রæতার জেরে মারপিট করে দোকানঘরের বিভিন্ন মালামাল লুটপাট করার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবীতে ২ মে উপজেলার মহিষাবান ইউনিয়নের পেরীরহাট নাজমার মোড়ে এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বলা হয়, উল্লেখিত পেরী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে হায়ফত আলী প্রামানিক পৈত্রিকসূত্রে প্রাপ্ত হয়ে ৭শতক জমি ভোগদখল করে আসছিল। কিন্তু জনৈক ব্যক্তি ওই জমির মালিকানা দাবী করে ২৮এপ্রিল বিকেলে দোকানঘরে হামলা চালিয়ে জনসম্মুখে বিভিন্ন মালামাল লুট করে ফিল্মীষ্টাইলে ট্রাকে লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে গত বুধবার বিকেলে পেরীরহাট নাজমার মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করে। উল্লেখ্য, মারপিট করে দোকানঘরের বিভিন্ন মালামাল লুটপাট করার ঘটনায় ভুক্তভোগীর জামাই মুন্টু বাদী হয়ে শাজাহানপুর উপজেলার লক্ষীকোলা গ্রামের আজিজার রহমানকে প্রধান করে থানায় একটি মামলা দায়ের করে।

প্রতিবেদক 




















