
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া জেলা পরিষদের সদস্য ও গাবতলী উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এবং গাবতলী উপেজলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহেল বাকী পাইকার সোমবার গণসংযোগ করেছেন। তিনি (বাকী) গাবতলীর দুর্গাহাটা, হাতীবান্ধা, ভুলিগাড়ি, বাইগুনীসহ বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন শ্রেনী পেশা মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করে লিফলেট বিতরণ করেন এবং গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি আওয়ামী লীগ সরকারের নানা দিক উন্নয়ন ও সাফল্য তুলে ধরেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মী সমথকবৃন্দ।

প্রতিবেদক 




















