০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • ১০ বার পড়া হয়েছে

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : রোববার বগুড়ার গাবতলীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন। ইউএনও নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান। অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আ: সালাম ভুলন। কৃষি অফিস জানায়, উপজেলার মোট ১৪’শ ৩০জন সুফলভোগী কৃষক জনপ্রতি ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএফটি ও এমওপি সার পাবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলায় অবৈধ সার আটক,ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আটক সার কৃষকদের কাছে বিক্রি 

গাবতলীতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রকাশিত: ০৩:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪