
সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার গাবতলীতে কাঠ বোঝাই একটি ভ্যানগাড়ী উল্টে পুকুরে পড়ে কাঠের চাপায় সায়েদ আকন্দ (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৬ নভেম্বর বুধবার দুপুর ২টায় উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের সুবোধ বাজার এলাকায়।
স্থানীয়রা জানান, গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা গ্রামের মৃত মহির উদ্দিন আকন্দের ছেলে কাঠ ব্যবসায়ী ও ভ্যানচালক সায়েদ আকন্দ গতকাল দুপুরে কাঠের গুল বোঝাই ভ্যান নিয়ে সুবোধ বাজার থেকে তল্লাতলা গ্রামের দিকে যাচ্ছিলেন। পতিমধ্যে ভ্যানগাড়ী উল্টে পুকুরে পড়ে কাঠের চাপায় সায়েদ আকন্দ মারা যান। বিষয়টি বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদক 




















