০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে এক প্রতিবন্ধী পরিবারের ৭টি গরু চুরি

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৫৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে এক প্রতিবন্ধী পরিবারের ৭লাখ টাকা মূল্যের ৭টি গরু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে  বুধবার দিবাগত রাতে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ত্রিমোহনী মধ্যপাড়া গ্রামে।
জানা গেছে, গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের ত্রিমোহনী মধ্যপাড়া গ্রামের মৃত মোসলেম প্রামানিকের ছেলে প্রতিবন্ধী কলিম উদ্দিন বুলুর ৪টি ও তার ছেলে প্রতিবন্ধী কামরুজ্জামান ইদোর ৩টি গরু পাশাপাশি গোয়ালঘরে তালা লাগিয়ে প্রতিদিনের মতো রাখে।  গত বুধবার দিবাগত রাতে গোয়ালঘরে তালা ভেঙ্গে আনুমানিক ৭লাখ টাকা মূল্যের ওই ৭টি গরু কে বা কারা চুরি করে নিয়ে যায়। ঘটনার পরদিন সকালে মডেল থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সংবাদ পেয়ে তিনি ৭টি গরু চুরি বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ তিনি হাতে পাননি। তবে গরু উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

গাবতলীতে এক প্রতিবন্ধী পরিবারের ৭টি গরু চুরি

প্রকাশিত: ০৩:৫৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪