০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কাহালুতে ইয়াবা-টাপেন্টাডলসহ ৫ জন গ্রেপ্তার, ৪ জনের ৩ মাস ও একজনের ১ বছরের কারাদণ্ড

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৭:৫০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালুতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাহালু উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাহালু উপজেলার ধাওয়াপাড়া গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে মো. আমিনুর ইসলাম (৫৯), অঘোরশাল গ্রামের শাহীন প্রামাণিকের ছেলে মো. জীম ইসলাম (২৫), যোকাড়পাড়া গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে মো. মুমিন প্রামাণিক (৩৫), ডিপুইল গ্রামের মো. আকরাম হোসেনের ছেলে মো. রাসেল হোসেন (৪০) এবং লক্ষীতলা গ্রামের মো. শহিদুল শেখের ছেলে মো. সাব্বির শেখ (২২)।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনের মধ্যে চারজনকে ৩ মাস করে এবং একজনকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ডিএনসি বগুড়া জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু

কাহালুতে ইয়াবা-টাপেন্টাডলসহ ৫ জন গ্রেপ্তার, ৪ জনের ৩ মাস ও একজনের ১ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ০৭:৫০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬