
আতাউর রহমানঃ ঈদের আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে নিতে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ বগুড়া জেলা শাখার উদ্যোগে গাবতলীর বেলতলা জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা প্রঙ্গনে ৪টি মাদরাসার ৬৭জন হাফেজ ও এতিম ছাত্রদের মাঝে নতুন পোশাক(জুব্বা) ও ঈদ সেলামী(নগদ) অর্থ প্রদান করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ বগুড়া জেলা শাখার প্রতিনিধি আকন্দ হাসান মাহমুদ। এসময় গাবতলী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মাওলানা আব্দুল মজিদ, মাওলান সাইফুল ইসলাম, মওলানা সিরাজুল ইসলাম, অধ্যাপক রাফিউল ইসলাম, আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামিম, আজিজুল হোসেন সৌরভ,হাফেজ জোবায়ের হোসেন, হাফেজ রাফিউল হোসেন রাফিসহ শিক্ষানুরাগীগন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 




















