
আতাউর রহমান গাবতলী(বগুড়া)প্রতিনিধি : ১১ই ডিসেম্বর বগুড়া গাবতলীর পাচপাইকায় আপন সোশ্যাল ফাউন্ডেশনের সহযোগিতায় ৪০জন কৃষককে হাইব্রীড জিংক ব্রি-১০৫ ও ব্রি-১০০ জাতের ধানের বীজ ফ্রিতে প্রদান করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট এর সহযোগিতায় ধান বিজ বিতরনে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ১১নং কাউন্সিলর আলহাজ¦ খোরশেদ আলম। এসময় আপন সোশ্যাল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আসলাম হোসেন, শেখেরকোলা ইউনিয়ন উসহকারী কৃষিকর্মকর্তা আলহাজ¦ রুহুল আমিন, আলোর সন্ধানী সমাজ কল্যান পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামিম, অন্যদের মাঝে মাওলানা রুহুল আমিন,মাওরানা এরশাদুল বারীসহ কৃষকগন উপস্তিত ছিলেন।

প্রতিবেদক 




















