
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তার রেশমী’র পিতা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসুস্থ্য তোফাজ্জল হোসেন দুলু মাস্টার গুরুত্বর অসুস্থ্য হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁকে দেখতে ৫ জুলাই শনিবার হাসপাতালে যান গাবতলী উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির নেতা কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন। এ সময় উপস্থিত ছিলেন কর্মী সমর্থকবৃন্দ। উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন সেখানে বেশ কিছু সময় কাটান ও চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

প্রতিবেদক 




















