০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক ডিবি হারুনের ভাইয়ের ব্যাংক একাউন্ট তার শশুরের জমিসহ বহুতল ভবন জব্দ 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৩৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক ডিবি প্রধান হারুনের ভাইয়ের ব্যাংক একাউন্ট তার শশুরের জমিসহ বহুতল ভবন জব্দ।

গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক হারুন অর রশীদের শ্বশুর মো. সোলায়মানের নামে থাকা উত্তরায় জমিসহ ১০তলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তার নামে থাকা পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে। একইসঙ্গে হারুনের ভাই এবিএম শাহরিয়ারের দুটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

১৫মে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এই আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

গত ১৯ ফেব্রুয়ারি হারুন ও তার ভাই এবিএম শাহরিয়ারের নামে থাকা ১৩০ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। ওই দিন তাদের ২১টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়। পাশাপাশি তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ হয়েছে।

এর আগে গত ২৭ আগস্ট হারুন ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

গত ৮ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আলোচিত অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ ও তার ভাই এবিএম শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত। গত ১৭ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে হারুন ও তার স্ত্রী শিরিন আক্তার এবং ভাই শাহরিয়ারের বিরুদ্ধে তিনটি মামলা করে দুদক। মামলাগুলো দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দায়ের করা হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলের ৬টি সিলিং ফ্যান চুরি 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক ডিবি হারুনের ভাইয়ের ব্যাংক একাউন্ট তার শশুরের জমিসহ বহুতল ভবন জব্দ 

প্রকাশিত: ০৩:৩৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫