
মুহাম্মাদ আবু মুসাঃ ৭মে বুধবার বগুড়ার গাবতলীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য অফিস আয়োজিত গাবতলী এলএসডি গুদামে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবু সম্রাট খান, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, সমবায় কর্মকর্তা জয়নুল আবেদীন, গাবতলী এল এস ডি কর্মকর্তা আব্দুল আলিম, সুখানপুকুর এল এস ডি কর্মকর্তা মাহমুদুল হাসান, সাবেকপাড়া এল এস ডি কর্মকর্তা শাকিল হোসেন, খাদ্য অফিসের নাছরিন আকতার, মীম, মোস্তা, উপজেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান জিপু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কুষক কামাল হোসেন মতি,এবার সরকারীভাবে ৪৯ টাকা কেজিতে চাল ও ৩৬ টাকা কেজিতে ধান ক্রয় করা হবে। এ উপজেলায় ২হাজার ৩ শত ৮২ টন চাল ও ১হাজার ২শত ৩ টন ধান সংগ্রহ করা হবে।

প্রতিবেদক 




















