
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে ”তোমাদের জন্য” সামাজিক উন্নয়ন ও সেবা মূলক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
৭মে বুধবার গাবতলী উপজেলা চত্বরে সোনালী ব্যাংকের নিচে শহীদ মিনারের সামনে এর উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক। সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল হক শিলু’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন স্থানীয় মহিলা কলেজের অধ্যক্ষ নুর আলম সিদ্দিকী, সোনালী ব্যাংকের ম্যানেজার, রূপালী ব্যাংকের ম্যানেজার, সিঙ্গার লিঃ ম্যানেজার, প্রতিষ্ঠানের কর্মকর্তা আব্দুল আলীম শাওন, শহিদুল আলম তুষার, আবু নাসের ভোটো, আল ইমরান, জাহিদুল ইসলাম আকন্দ, ফুয়াদ ওমান, পৌর বিএনপির সহ-সভাপতি আফসার আলী মিজু, সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, খোরশেদ আলম জুয়েল, সহ-সংগঠনিক সম্পাদক নুরুল্লাহ আকন্দ, শ্যামল তরফদার, দপ্তর সম্পাদ মোস্তফা কামাল কনক, বগুড়া জেলা যুবদল নেতা সাব্বির হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ছনি, পৗর শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জুয়েল আহমেদ, ছাত্রদল নেতা আব্দুল গনি, ফজলে রাব্বী, স্বেচ্ছাসেবকদল নেতা লিমনসহ অনেকে।

প্রতিবেদক 




















