০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:২৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জ আদালতের এজলাসে প্রবেশমুখেই বিএনপিপন্থি আইনজীবীদের মারধরের শিকার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।২৮ এপ্রিল সোমবার পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হাফেজ সোলাইমান হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে তাকে তোলা হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।

তিনি বলেন, হত্যা মামলাটিতে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুরে আদালতে তোলার সময় বাইরে বিএনপন্থি আইনজীবীরা ‘আনিসুল হকের ফাঁসি’ চেয়ে স্লোগান দেন। শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় প্রবেশমুখে তাকে কিল-ঘুষি দেন বিএনপিপন্থি আইনজীবীরা। এই সময় আনিসুল হকের মাথায় পুলিশের হেলমেট ছিল। বিশৃঙ্খল পরিস্থিতি দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সাবেক এ আইনমন্ত্রীকে নিয়ে দৌঁড়ে নিয়ে আদালত ত্যাগ করেন।  পুলিশ তাকে তারাতারি করে প্রিজন ভ্যানে তোলেন।
গণমাধ্যমকর্মীদের ধারণ করা ভিডিওতেও এজলাসের প্রবেশমুখে আনিসুল হককে চর-থাপ্পর দিতে দেখা যায়।

আনিসুল হককে প্রিজনভ্যানে থাকা অবস্থায়ও বাইরে আদালত প্রাঙ্গণে ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, আনিসুল হকের ফাঁসি চাই’ বলে স্লোগান দিতে থাকেন।

জেলা আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, এজলাস থেকে বের হওয়ার পর বিশৃঙ্খল পরিস্থিতি হয়, পরে পুলিশ দ্রুততার সঙ্গে আসামিকে প্রিজন ভ্যানে তোলে। কিন্তু সেখানে কেউ চর-থাপ্পর দিয়েছে এমনটা আমার নজরে পড়েনি।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির বলেন, আনিসুল হককে উৎসুক জনগণ মারধর করেছে। তবে এতে বিএনপন্থি আইনজীবীদের কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি জানান।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলের ৬টি সিলিং ফ্যান চুরি 

আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি

প্রকাশিত: ০১:২৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫