
প্রেস রিলিজঃ ২৩ এপ্রিল ২০২৫ বুধবার সকাল এগারোটায় আশ্রয় ফাউন্ডেশন এর আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযান ও জিপিই এর সহযোগিতায় খুলনার সমাজসেবা কার্যালয়ের সেমিনার কক্ষে “অন্তর্ভুক্তিমূলক শিক্ষা: অংশীজনের প্রত্যাশা” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আশ্রয় ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মমতাজ খাতুন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, জেলা শিক্ষা অফিসার ফারুকুল ইসলাম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সাজ্জাদ হোসাইন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আয়নাল হক, গণসাক্ষরতা অভিযান ঢাকার প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, আঞ্জুমান সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রওগন আরা, দৈনিক সময়ের খবরের মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, দৈনিক দিনকাল এর খুলনা ব্যুরো প্রধান সোহরাব হোসেন, কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্য লিয়াকত আলী, অভিভাবক রুনা ইসলাম, শিক্ষক জেবুন্নেছা ঝর্ণা, শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক লায়লা পারভীন, শিক্ষার্থী রাকিবুল ইসলাম তামিমসহ অন্যান্যরা। আলোচনা পত্র উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযান ঢাকার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সামছুন নাহার বেগম কলি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশ্রয় ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রমের প্রধান বনশ্রী ভান্ডারী।

প্রতিবেদক 




















