০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:০১:০০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির যাত্রাবাড়ী ও শাহবাগ থানা পুলিশ । ২০ এপ্রিল রোববার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্

গ্রেপ্তাতারকৃতরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মো. হারুনুর রশিদ (৫৫), নিষিদ্ধ ছাত্রলীগের যাত্রাবাড়ী থানার ৫০ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর ইসলাম, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মো. জনি (২৮) ও মো. বিল্লাল (২৩) ও যুবলীগ কর্মী মো. করিম (৪০) । যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রোববার সকাল পৌনে ৭টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-সিলেট হাইওয়ে রোডের মৃধা বাড়ি এলাকায় আওয়ামী লীগের ১৬/১৭ জন সদস্য একটি ঝটিকা মিছিল বের করলে পুলিশের টহল টিম তাদের ধাওয়া করে। সেখান থেকে মো. হারুনুর রশিদ ও মো. জাহিদুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। মিছিলে অংশগ্রহণকারী অন্যরা দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় মিছিলটি মাত্র এক থেকে দেড় মিনিট স্থায়ী হয়।

অন্যদিকে শাহবাগ থানা সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে শাহবাগ মোড়ে ২০/৩০ জন আওয়ামী লীগের সদস্য ঝটিকা মিছিল করার চেষ্টা করে। থানার টহল টিম তৎক্ষণিক তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মো. জনি , মো. বিল্লাল ও মো. করিমকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানাভাবে সংঘব্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলের ৬টি সিলিং ফ্যান চুরি 

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রকাশিত: ০১:০১:০০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫