০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ জুন-জুলাইয়ে: ইসি

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:৪২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্মঃ নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার ঘোষিত টাইমলাইন ধরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী জুন-জুলাই মাসের মধ্যে এ সংক্রান্ত কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।আনোয়ারুল ইসলাম সরকার বলেন, তফসিল ঘোষণার আগে সেসব তরুণদের ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বিদ্যমান আইনে এটি হবে না। এজন্য আইন পর্যালোচনার পর সংশোধন করা হবে। প্রথমবারের মতো এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বেশকিছু জেলা পরিদর্শন করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, পরিস্থিতির আরও উন্নতি হবে। প্রতিদিন আইনশৃঙ্খলা উন্নত হচ্ছে। আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

সুষ্ঠু নির্বাচনের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ও পরিশুদ্ধ ভোটার তালিকা অপরিহার্য। কমিশন ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছে। আমাদের টার্গেট ছিল নতুন ভোটার ৬১ লাখ ৮৮ হাজার হবে। তবে দেখা ৩ লাখের ওপরে বাদ পড়া ভোটার নিবন্ধিত হয়েছেন। নতুন হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার। আর মোট ভোটার নিবন্ধিত হয়েছে ৬৩ লাখ। এ সময় আগামী জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলের ৬টি সিলিং ফ্যান চুরি 

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ জুন-জুলাইয়ে: ইসি

প্রকাশিত: ০৯:৪২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫