
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে চিকিৎসাধীন অবস্থায় যুবদল নেতার মৃত্যু।
সোনাতলার পাকুল্লা এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে রাশেদ আলী (২৫), জিয়া সাইবার ফোর্স বগুড়া জেলা কমিটির সভাপতি ও সোনাতলা উপজেলা যুবদলের সদস্য।
দলীয় কোন্দল ও পাকুল্লা উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে গুরুতর আঘাত নিয়ে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে।
মৃত রাশেদের পরিবারের লোকজোন জানান, বিএনপি নেতা আব্দুল হান্নান বাটালু,পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি ও তার সহযোগিরা মিলে, যুবদল নেতা রাশেদুল হাসান রাশেদ (২৫) কে ৭ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় পাকুল্লা বাজারে বেধড়ক মারপিট করে মৃত্যুর মুখে ঠেলেদেয়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎস্বাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই যুবদল নেতা।

প্রতিবেদক 




















