
মুহাম্মাদ আবু মুসাঃ ৩০ নভেম্বর শনিবার বগুড়ার গাবতলী মডেল থানার আয়োজনে থানার হলরুমে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম। সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদীর সভাপতিত্বে থানার অফিসার ইন্সার (ওসি) আশিক ইকবাল এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিলটন, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা জামায়াত নেতা আব্দুল মজিদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নাগরিক নিরাপত্তা কমিটির সমন্বয়ক তাজুল ইসলাম লিটন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, অধ্যাপক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন,শাহাদাত হোসেন খান সাগর, পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক মাস্টার সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইউনুস আলী, সেক্রেটারি আব্দুল ওয়াদুদসহ রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, সুশীল সমাজে প্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষ ।

প্রতিবেদক 




















