
আতাউর রহমানঃ ২৩শে নভেম্বর সকাল সাড়ে ৭টায় বগুড়া গাবতলীর কাগইল নায়েব উল্লা সিনিয়র আলীম মাদরাসা হলরুমে ইউনিয়ন ওলামা পরিষদ আয়োজিত ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাওলানা আফতাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল বাছেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান। অন্যদের মাঝে উপজেলা ওলামা পরিষদের সেক্রেটারী মাওলানা আব্দুল কাদের, উপজেলা জামায়াতনেতা মাওলানা বজলুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক মিলন, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারী ও কাগইল ইউপির প্যানেল চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জামায়াতনেতা মাওলানা খায়রুল ইসলাম,মাওলানা ছামসুল হক, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা তছলিম উদ্দিন,মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা নুরুন্নবী, মাওলানা আবু সাঈদ, ডাঃ জিল্লুর রহমানসহ কয়েক শতাধিক আলেম ওলামা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 




















