
মুহাম্মাদ আবু মুসাঃ ৩১ অক্টোবর বৃহস্পতিবার স্থানীয় শহীদ মিনার চত্বরে বগুড়ার গাবতলী পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু’র সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশাররফ হোসেন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট একেএম মাহবুবুর রহমান ও সাবেক এমপি হেলানুজ্জামান তালুকদার লালু। আরো বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জয়নাল আবেদীন চান, মাহবুবুর রহমান হারেজ, জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, একেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, মানবাধিকার বিষয় সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা তাঁতীদলের সভাপতি সানাউল হক, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আবুল হোসেন মোল্লা, গাবতলী পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সহ-সভাপতি আতিয়ার রহমান আতোয়ার, মতিউর রহমান মতি, যুগ্ম সম্পাদক মাস্টার সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, বিএনপি নেতা আজাদুর রহমান সবুজ, পৌর শ্রমি দলের সভাপতি শফিকুল ইসলাম। এছাড়া আরো বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু।প্রধান অতিথিসহ অন্যান্য বক্তাগণ বলেন, তারেক রহমানকে দ্রুত দেশে আনতে হবে। এ জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তাগণ বলেন,শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসরা ঘাট্টি মারে রয়েছে। এ ছাড়া নানাভাবে ষড়যন্ত্র করছে।

প্রতিবেদক 




















