
আতাউর রহমানঃ বগুড়ার গাবতলীতে বজ্রপাতে সুলতান সরকার (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, উল্লেখিত শিলদহবাড়ী গ্রামের মৃত ছামেদ আলী সরকারের ছেলে কৃষক সুলতান সরকার গতকাল সকালে বৃষ্টি চলাকালীন সময়ে তার নিজ ক্ষেতে কাঁচা মরিচের পরিচর্যা করছিল। এ সময় বজ্রপাতে কৃষক সুলতান সরকারের শরীরের বাম অংশ পুড়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি নিশ্চিত করে গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বজ্রপাতে সুলতান সরকার নামের এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।

প্রতিবেদক 




















