১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে পায়ে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়েছে প্রতিপক্ষরা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে পায়ে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষরা। ১১ সেপ্টেম্বর বুধবার উপজেলার নেপালতলী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চলাচলের রাস্তাবন্ধ করায় ভূক্তভোগী আব্দুল লতিফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের নেপালতলী মধ্যপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিন আকন্দের ছেলে আব্দুল লতিফ আকন্দ নিজ বাড়ীর পূর্বপাশে রাস্তা দিয়ে চলাচলা করে আসছিল। এমতবস্থায় তার চলাচলে একটি মাত্র পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ লুৎফর রহমান ও তার ছেলে সাজেদুর রহমান তুষার। বিগত ২০২১সালে মুসলেকাপত্র মোতাবেক উপস্থিত স্বাক্ষীগণের উপস্থিতিতে বিবাদী লুৎফর রহমান পাকা রাস্তা সংলগ্ন হতে কবরস্থান পর্যন্ত মানুষের চলাচলের জন্য জায়গা দেন। কিন্তু এখন হঠাৎ করে চলাচলের রাস্তায় বাশেঁর বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন তারা। চলাচলের পথবন্ধ করার কারণ জানতে চাইলে বিবাদীগণ কোন কথার সদউত্তর না দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণ নাশের হুমকি ধামকি প্রদান করে। একপর্যায়ে বিবাদীগণ হাতে বাঁশের লাঠি, লোহার রড, দা, ছুরিসহ দেশীয় অস্ত্রেসন্ত্রে হয়ে মারমুখী আচরণ করিলে জীবনের নিরাপত্তার জন্য ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। বিবাদীগণ পরিকল্পিতভাবে ভূক্তভোগী পরিবারের দৈনন্দিন কার্যক্রমে বাধা প্রদানের জন্য এরকম ঘটনা ঘটিয়েছেন। ভূক্তভোগী পরিবারের লোকজন এখন গৃহবন্দী অবস্থায় আছে বলে অভিযোগে উল্লেখ করেন। এ ঘটনায় ভূক্তভোগী আব্দুল লতিফ বাদী হয়ে ৩জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগে দায়ের করেছেন। এ ব্যাপারে থানার ডিউটি অফিসার এএসআই সুকদেব বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবির চাল বিতরণ

গাবতলীতে পায়ে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়েছে প্রতিপক্ষরা

প্রকাশিত: ০১:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪