০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীর সোন্দাবাড়ী বিদ্যালয়ে-শিক্ষকদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে- ডাঃ নান্নু এমপি

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ  বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু বলেছেন, বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধি করতে শিক্ষকদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে কোন রকম অবহেলা করা যাবে না। প্রতিটি শিক্ষার্থীকে ভালমানের মানুষ হিসাহে গড়ে তুলতে শিক্ষকরা গুরু দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, আমি মহান জাতীয় সংসদে এই অবহেলিত গাবতলী তথা সোন্দাবাড়ী গ্রামকে তুলে ধরেছি। যে কারণে এই ঐতিহ্যবাহী গ্রামকে এখন সাড়া বাংলার মানুষ চিনেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গাবতলী-শাজাহানপুর সংসদীয় আসনের ব্যাপক উন্নয়ন হবে বলে আমি বিশ্বাস করি। ইতিমধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সোন্দাবাড়ী মাদ্রাসা ও আজাদ উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন অবশ্যই হবে। ১৪ জুলাই রবিবার বিকেলে বগুড়া গাবতলীর সোন্দাবাড়ী আজাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সোন্দাবাড়ী আজাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি ও বগুড়া সরকারী আজিজুল হক কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস পিন্সিপাল অধ্যাপক শেরীনা ইনাম এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবিবের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ও সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজ্জাক, ওয়ার্ড আ’লীগের সভাপতি আমজাদ হোসেন, মাওঃ শিক্ষক জালাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির দাতা সদস্য আশিকুর রহমান আশিক, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নাছরিন বেগম, অভিভাবক সদস্য আবু নাছের, মিলন মিয়া, মিল্লাত হোসেন, শিক্ষক প্রতিনিধি, রিপন সাহা, শফিকুল ইসলাম, মোছাঃ রওনক জাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলের ৬টি সিলিং ফ্যান চুরি 

গাবতলীর সোন্দাবাড়ী বিদ্যালয়ে-শিক্ষকদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে- ডাঃ নান্নু এমপি

প্রকাশিত: ০৪:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪