০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আলহাজ্ব শাহ জামাল সিরাজী শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান,সানি-শিখা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৩৬ বার পড়া হয়েছে

আবু রায়হান রানা শেরপুর বগুড়া প্রতিনিধিঃ বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে গত বুধবার বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের নির্বাচন ।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ শাহ জামাল সিরাজী মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪০ হাজার ১৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৮হাজার ৭৫১টি।
অন্য দিকে এনির্বাচনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি (তালাচাবি ) প্রতীকে ২৭হাজার ৫০৯ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান ও মোছা. শিখা খাতুন( হাঁস) প্রতীকে ৩১হাজার ৮৮৯ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সকাল ৮ টা থেকে একটানা ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪ টা পর্যন্ত। প্রত্যক্ষ ব্যালট পেপারের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটে অংশগ্রহন করেন সাধারণ ভোটাররা।
শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনের নির্বাচনী কন্ট্রোল রুম থেকে বুধবার রাত ১২টায় বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী।
ঘোষিত ফলাফলে এ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শাহ জামাল সিরাজী। এদিকে নবনির্বাচিত চেয়ারম্যান শাহ্ জামাল সিরাজী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস-চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করা অবস্থায় নির্বাচনে অংশ গ্রহন করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন ।
উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজারের উপরে। ঘোষিত ফলাফলে ৮১ হাজার ৯২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । এর মধ্যে বাতিল বলে বিবেচিত হয়২ হাজার ৮৯৯ টি ভোট ।
এ উপজেলায় ভোটের হার ছিল ২৮ দশমিক ৯২ শতাংশ।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

আলহাজ্ব শাহ জামাল সিরাজী শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান,সানি-শিখা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ০৩:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪