
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সোনাতলা উপজেলার দক্ষিন বয়ড়া গ্রামে শত্রæতার জের ধরে প্রতিপক্ষের হামলায় দুইজন গুরুতর আহত হয়ে সোনাতলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার দক্ষিণ বয়ড়া গ্রামের পূর্ব হইতে জমি জমা লইয়া বিরোধ চলিয়া আসছে। তার ছোট বাচ্চা কে কেন্দ্র করে এর জের ধরে, একই গ্রামের ছেলিম মন্ডলের ছেলে ছালাম মন্ডল, বাটু মোন্নার ছেলে আইয়ুব মোন্না, সাইফুল মোন্না, সহ ৫-৬ জন ধারালো অস্ত্র, লাঠিসোটা নিয়ে একই গ্রামের মতৃ হবিবর মন্ডলের ছেলে দুলু মিয়া (৫০) এর বাড়ির উঠানে রাতে সাড়ে ৯ টায় জোড় পূর্বক প্রবেশ করে হামলা চালায় ও তার মাথায় আঘাত করে। সে গুরুত্ব আহত হয়, স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় সোনাতলা থানায় দুলু মিয়া বাদী হয়ে মামলা দায়ে করে। এব্যাপারে মুঠোফোনে সোনাতলা থানা অফিসার ইনচার্য বাবু কুমার ফোন কথা বলে তিনি জানা যায়, এই ঘটনায় থানায় এজাহার দায়ের করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদক 




















