
মুহাম্মাদ আবু মুসাঃ ২৮মে/২৪ মঙ্গলবার বগুড়া গাবতলীর নেপালতলী ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষনা করেন অনুষ্ঠানের সভাপতি ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা। ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু’র সভাপতিত্বে ও ইউপি সচিব আবু জাকারিয়া’র পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বেনজির আহম্মেদ, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, স্থানীয় মিন্টু মিয়া প্রমূখ। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১কোটি ৮২লাখ ৪৪হাজার ৯’শ টাকা আর ব্যয় ধরা হয়েছে ১কোটি ৮২লাখ ২৮হাজার ৪’শ টাকা। উদ্ধৃত্ত রয়েছে ১৬হাজার ৫’শ টাকা। বাজেট সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ শাহীন আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী রবিউল ইসলাম, ইউপি মেম্বার সাহিদা খাতুন, সেলিনা সুলতানা, সাবানা খাতুন, সঞ্জয় মজুমদার, মুন্নু মিয়া, বাদশা মিয়া, আরিফুল ইসলাম, শবকত হোসেন লিটন, আনিছার রহমান, মহিদুল ইসলাম টুনু, আব্দুল ওয়াহেদ, শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবেদক 




















